সিতাই পশ্চিম কোনাচাত্রায় বাড়ির রান্নাঘরে ঢুকলো অজগর,আতঙ্কিত বাড়ির সদস্যরা
সিতাই, সংবাদ একলব্যঃ
সিতাই পশ্চিম কোনাচাত্রায় বাড়ির রান্নাঘরে ঢুকলো অজগর,আতঙ্কিত পরিবারের সদস্যরা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ সিতাই পশ্চিম কোনাচাত্রা বাসিন্দা নুর ইসলাম মিয়ার বাড়ির রান্নাঘরে ঢুকে যায় সাপটি। ঠিক তখন তার পরিবারের এক মহিলা সদস্য হটাৎ রান্নাঘরে বিশালাকারের সাপটি দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে।
এরপর সাপটি রান্নাঘরের ধর্নায় উঠে পেঁচিয়ে যায়। পরিবারের সকল সদস্যরা জড়ো হয়ে তৎক্ষণাৎ খবর দেয় সিতাই থানায়। সিতাই থানার পুলিশ ওই বাড়িতে পৌঁছে সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে নিয়ে যায়।
সিতাই থানা সূত্রে জানা গিয়েছে সাপটিকে আগামীকাল বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ