বাড়তি নারী নিরাপত্তায় কাজ শুরু করলো পুলিসের মহিলা স্কোয়াড
মঙ্গলবার জলপাইগুড়ি কোতয়ালি থানার সামনে জেলা পুলিশ (police) দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন প্রমীলা বাহিনীর (women's squad) যাত্রা শুভ সূচনা করলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
তিনি জানান, জলপাইগুড়ি শহরকে বেশ কয়েকটি বিটে ভাগ করা হয়েছে, মূলত বিভিন্ন কাজে রাস্তায় বার হওয়া মহিলা এবং তরুণীদের বিভিন্ন অপরাধ মূলক আঘাতের হাত থেকে দ্রুত রক্ষা (women's security) করার উদ্দেশ্যে নিয়েই কাজ করবে স্কুটি নিয়ে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা।
বেশি সংখ্যায় জমায়েত হয় এমন জায়গা গুলো সহ স্কুল ,কলেজ, প্রভৃতি এলাকায় নারী সুরক্ষার (women's security) বিষয়টিকে নিশ্চিত করবে এই বিশেষ স্কোয়াডের কর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ