হাসপাতাল থেকে কয়েদি পলাতক
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
চিকিৎসার জন্য নিয়ে আসা কয়েদি পালিয়ে গেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের ২৫জন কয়েদিকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখান থেকে পালিয়ে গেল একজন কয়েদি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চারপাশে।
বর্ধমান সদর উত্তরের মহুকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন," বুধবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের একজন কয়েদি মিসিং হয়েছে। জেল কর্তৃপক্ষকে বর্ধমান থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।"
জেল সুপার স্বপন কুমার রায় বলেন," বুধবার ২৫জন কয়েদিকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে একজন কয়েদি যার নাম গৌরব কুমার সে পালিয়েছে। আরো একজন পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলে পুলিশ। আমরা এব্যাপারে বর্ধমান থানায় অভিযোগ জানাচ্ছি। "
জেল পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক কয়েদিকে হাসপাতালের আউটডোরে সার্জারি বিভাগে নিয়ে যাওয়ার কথা ছিল। প্রিজনভ্যান থেকে নামাবার সময় পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসানসোল জেলের বন্দী গৌরব কুমার।
জেল সূত্রে জানা গেছে, গৌরব কুমার কে চিকিৎসার জন্য আসানসোল থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল। এদিন ২৫জন বন্দির সঙ্গে গৌরব কুমার কেও বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পালিয়ে যায় সে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ