Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়োসড়ো নিয়োগ দুর্নীতির সামনে আসার পরেই বাতিল হল পুলিশ নিয়োগ পরীক্ষা

বড়োসড়ো নিয়োগ দুর্নীতির সামনে আসার পরেই বাতিল হল পুলিশ নিয়োগ পরীক্ষা

himachal pradesh police



বড়োসড়ো নিয়োগ দুর্নীতির সমনে আসার পরেই বাতিল হল পুলিশ নিয়োগ পরীক্ষা। জানা গেছে ছয় থেকে আট লাখ টাকায় বিক্রি হতো প্রশ্নপত্র আর এই দুর্নীতির সামনে আসতেই হিমাচল প্রদেশ পুলিশ নিয়োগ পরীক্ষা বাতিল হল। যদিও এর মধ্যে পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 




ফল প্রকাশের এক মাস পরে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্যকর মোড়। গত 27 শে মার্চ অনুষ্ঠিত হয়েছে হিমাচল প্রদেশ পুলিশ নিয়োগ পরীক্ষা। প্রায় ১৭০০ শূন্য পদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় প্রায় 70 হাজার প্রার্থী পরীক্ষা দেয়। প্রকাশিত হয়েছে ফল কিন্তু তার এক মাসের মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসতেই বাতিল হয়ে গেল পরীক্ষা। ফলে অনিশ্চয়তার পথে মুখে পরীক্ষার্থীদের ভাগ্য। জানা যাচ্ছে গত 5 ই এপ্রিল ফল প্রকাশিত হয়েছে।



কাংড়ার এসপি কুশল শর্মা জানাচ্ছেন যে, ফল প্রকাশের পর দেখা যায় তিন জন পরীক্ষার্থী দারুণ নম্বর পেয়েছে। ওই তিন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় ৮০-র মধ্যে পেয়েছিল ৭০। অথচ দশম শ্রেণির পরীক্ষায় তাঁরা মাত্র ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল। আর এখানেই পুলিশ কর্তাদের মনে সন্দেহ দানা বাঁধে। তিন পরীক্ষার্থীকে কড়া জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে। 



ধৃতরা হল নুরপুর মহকুমার সুলয়ালি গ্রামের মনীশ কুমার, ফতেহপুর মহকুমার খাতিয়ার গ্রামের মনি চৌধরি এবং কাংড়া তেহসিলের ভারিয়াড়া গ্রামের গৌরব। চতুর্থ অভিযুক্ত অশোক কুমার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তিনিই প্রশ্ন ফাঁসকারীর সঙ্গে অভিযুক্ত তিন পরীক্ষার্থীর সাক্ষাৎ করিয়েছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code