Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: 'স্বাস্থ‍্যসাথী কার্ড না নিলে কড়া ব‍্যবস্থা' ফের হুশিয়ারী মুখ‍্যমন্ত্রীর

Mamata Banerjee: 'স্বাস্থ‍্যসাথী কার্ড না নিলে কড়া ব‍্যবস্থা' ফের হুশিয়ারী মুখ‍্যমন্ত্রীর


মমতা ব্যানার্জী
মমতা ব্যানার্জী 




স্বাস্থ‍্যসাথী কার্ড নিয়ে ফের একবার বেসরকারি হাসপাতালগুলোকে হুমকি দিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। তিনি সাংবাদিক বৈঠক করে ফের জানিয়ে দেন, "স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"


তিনি বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাংলায় চিকিত্‍সাক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা আছে। খুব ক্রিটিকাল না হলে বাংলাতেই চিকিত্‍সা করুন। আমার রাজ্যের টাকা আমার রাজ্যে থাকলেই ভাল।"



এর আগেও বেসরকারি হাসপাতালগুলোকে স্বাস্থ‍্যসাথী কার্ড নিয়ে হুশিয়ারী দিয়েছিলেন মমতা বন্দোপাধ‍্যায়। এমনকি লাইসেন্স বাতিলের হুমকিও দেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, কেউ যদি চিকিৎসা দিতে রাজি না হয়, তাতে লাইসেন্স বাতিলের ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code