BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

janmamrityutathya: জন্ম-মৃত্যু সার্টিফিকেট এবার অনলাইনেই, কীভাবে আবেদন, জেনে নিন

janmamrityutathya: how to apply for a Birth and Death Certificate online now


Birth and Death Certificate online now



নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নিয়ে ভোগান্তির অবসান। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই জন্ম-মৃত্যু সার্টিফিকেট। যা পাওয়ার জন্য অনেকক্ষেত্রেই দালালরাজের অভিযোগও উঠে এসেছে। এবার খুব সহজেই অনলাইনেই পাওয়া যাবে জন্ম-মৃত্যু সার্টিফিকেট।

৫ মে বিকেল থেকে রাজ্যে জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলবে অনলাইনেই। পাের্টালটির নাম ‘জন্ম-মৃত্যু তথ্য। এই পোর্টালেই https://janmamrityutathya.wb.gov.in এবার থেকে মিলবে সার্টিফিকেট।

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব জেলাশাসক, সিএমওএইচ এবং মেডিক্যাল কলেজের এমএসভিপিদের পাঠানাে এক চিঠিতে এই খবর জানিয়েছেন। ইতিমধ্যে পাের্টালটি সুষ্ঠুভাবে চালাতে কর্মীদের প্রয়ােজনীয় প্রশিক্ষণ হয়ে গিয়েছে। এই সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য ১৮০০৩১৩৪৪৪২২২—এই টোল ফ্রি নম্বরে যােগাযােগ করা যেতে পারে বলেও জানান তিনি। আরও পড়ুনঃ আপনার Aadhaar নাম্বারের সাথে Verify করে নিন Email এবং Mobile Number, মাত্র ১ মিনিটে 

দালালরাজ ভাঙা, মানুষের ভােগান্তি কমানাের একটু যুগান্তকারি পদক্ষেপ এই জন্ম-মৃত্যুর সার্টিফিকেটের অনলাইনিকরণ।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy