BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Love affair: প্রেম ফিরে পেতে প্রেমিকের বাড়িতে ধর্ণায় যুবতী, চাঞ্চল‍্য এলাকাজুড়ে

প্রেম ফিরে পেতে প্রেমিকের বাড়িতে ধর্ণায় যুবতী, চাঞ্চল‍্য এলাকাজুড়ে

ধরনা, love problem



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন: 


দীর্ঘদিনের প্রেম, একসাথে সময় কাটানো (Love affair)। এদিক ওদিক একসাথে ঘুরতে যাওয়া। দুই পরিবারের সদস্যরা সহ আত্মীয়-স্বজনরা তাদের সম্পর্কের ব্যাপারটা জানতো। কিন্তু ছেলে বিয়ে করব করব করে দিন কাটাচ্ছিলেন। ছেলে চাকরি পাওয়ার পর আবার প্রেমে বিচ্ছেদ ঘটান। এরপর বিয়ে করতে অস্বীকার করে ছেলে ।তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় তরুণী। প্রেমিক পেশায় শিক্ষক। দুজনের সম্পর্কের (Love affair) কথা স্বীকারও করে ছেলের বাবা।




জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি ব্লকের কালিরহাটের বাসিন্দা শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর রায়ের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেন কাঠুলিয়া এলাকার সঙ্গীতা রায়। ধর্নায় বসা সঙ্গীতা রায় বলেন, "দীর্ঘ ছয় বছর থেকে আমার সাথে এই বাড়ির ছেলে শুভঙ্কর রায়ের প্রেমের সম্পর্ক (Love affair)। এতদিন ধরে সে আমাকে বিয়ে করব করব বললেও গত ১ লা এপ্রিল হঠাৎ সে বলে আমাকে বিয়ে করবে না। তাই আমি আজকে সকালে এদের বাড়িতে এসেছি তাকে বিয়ের দাবি নিয়ে।"



তিনি আরো বলেন, " আমাদের বাড়ি থেকে এর আগে সামাজিক মতে বিয়ের প্রস্তাব নিয়ে বেশ কয়েকবার ছেলের বাড়িতে আসা হয়। তারা বিয়ে দেবেন কিন্তু সময় চান। এভাবে দিন কাটতে থাকে। এখন ছেলে আমাকে একজনের মাধ্যমে জানায় সে আমাকে বিয়ে করবে না। তাহলে এতদিন সে আমাকে ঘোরালো কেন? আমার বাড়ির সদস্যদের কেন বলেছিল বিয়ে করব? তাই আমি তাকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে এসেছি।"




এদিকে শিক্ষক শুভঙ্কর রায়ের বাবা তার ছেলের সাথে সঙ্গীতার সম্পর্কের (Love affair) কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন," ওদের বাড়ি থেকে এর আগে বিয়ের প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। এর আগে ছেলের বিয়েতে মতও ছিল। কিন্তু জানি না এখন কি হয়েছে। আমরা বিয়ে দিতে রাজি। কিন্তু আজকে কিছু না জানিয়ে হঠাৎ মেয়ে আমার বাড়িতে এসেছে।"



এবিষয়ে শিক্ষক শুভঙ্কর রায় সাংবাদিকদের কিছু জানাতে চাননি। এমনকি বেশ কয়েকবার ফোন করা হলেও ফোন তুলেননি।


সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy