Latest News

6/recent/ticker-posts

Ad Code

Babul Supriyo: বিধায়ক হিসেবে শপথগ্রহণ করলেন বাবুল সুপ্রিয়

Babul Supriyo: রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ করালেন বাবুল সুপ্রিয়কে 

Babul Supriyo




টালবাহানার পর জটিলতা কাটিয়ে আজ, বুধবার বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। আজ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত হওয়া বিধায়ক বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করালেন। টানা ২৪ দিনের টালবাহানার অবসান।



রাজ্যপাল বনাম বিধানসভার অধ্যক্ষের সংঘাতের জেরে জটিলতা তৈরি হয়েছিল শপথ নিয়ে। প্রসঙ্গত বালিগঞ্জে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয় আর তারপর রাজ্যের তরফে রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকর কে শপথ বাক্য পাঠ করানোর জন্য চিঠি দেয় রাজ‍্য। পাল্টা নোট পাঠিয়ে রাজ্যপাল জানান, বিধানসভা সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, যা নিয়ে তথ্য চেয়েও তিনি পাননি। তাই উত্তর না মেলা পর্যন্ত এ নিয়ে এগোনোর অনুমতি মিলবে না বলেই কার্যত ইঙ্গিত দেন তিনি। এর পর সংবিধানের ১৮৮ নম্বর ধারা উল্লেখ করে জগদীপ ধনকড় ট্যুইট করে জানান, বালিগঞ্জের উপনির্বাচনে জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিধানসভার ডেপুটি স্পিকার।



রাজ্যপালের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার স্পিকার বিমান এবং তৃণমূল নেতৃত্ব। স্পিকার থাকা সত্ত্বেও রাজ্যপালের ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করানোর নির্দেশ নিয়ে তৈরি হয় বিতর্ক। মনে করা হচ্ছে ডেপুটি স্পিকার ও রাজ্যপালের সংঘাতই কারণে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিতে চাইছেন রাজ্যপাল।



বিধানসভায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বলেন, "বাবুলের শপথগ্রহণ কেন আটকে আছে, তা রাজ্যপালই বলতে পারবেন"। তিনি জানান, সহকারী অধ্যক্ষ যে শপথবাক্য পাঠ করাতে পারবেন না, তা রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন রাজ্যপালই ঠিক করবেন, কে, কবে শপথবাক্য পাঠ করাবেন। তার পর মঙ্গলবার বাবুলের শপথগ্রহণের কথা জানালেন পার্থ চট্টোপাধ‍্যায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code