Assam Flood: আসামের কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ , হাজার হাজার মানুষ বানভাসি
ASDMA জানিয়েছে, গতকাল থেকে কাছাড় জেলার একজন শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে। SDRF, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এবং জেলা প্রশাসন উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
অবিরাম বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা আসামে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং ছয়টি জেলার 94 টি গ্রামে 24,681 জন মানুষ বর্তমানে ঘর ছাড়া বলে সরকারী সূত্রে জানানো হয়েছে৷
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে কাছাড়, ধেমাজি, হোজাই, কার্বি আংলং পশ্চিম, নগাঁও এবং কামরুপ (মেট্রো) বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দিমা হাসাও জেলার হাফলং এলাকায় ভূমিধসের ঘটনায় একজন মহিলা সহ তিনজন মারা গেছে শনিবার।
মুষলধারে বৃষ্টিতে ডিমা হাসাও জেলার হাফলং এলাকায় একটি রাস্তার একটি অংশ ভেসে গেছে । একইসাথে হোজাই এবং পশ্চিম কার্বি আংলং জেলার সংযোগকারী PWD রাস্তা গতকাল হোজাই জেলার বন্যার জলে তলিয়ে গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ