মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ জন নিহত, ১০ জন গুরুতর আহত
কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার পাকুরতলায় জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ জন নিহত আর ১০ জন গুরুতর আহত।
মৃত ব্যক্তিরা হলেন- বাসুদেব ঘোষ,বিল্লু দাস,ক্ষিতীশ কার্জী। তবে আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনায় প্রকাশ একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মানুষকে পিষে দেয়।
পুলিশ প্রশাসন,স্থানীয় প্রশাসন সহ জেলাপরিষদের কর্মাধ্যক্ষ জগদীশ বর্মন, শুচিস্মিতা দেবশর্মা, সামিউল ইসলাম, সাহেরা বানু,বুম্বারা ঘটনাস্থলে উদ্বারকাজে হাত লাগিয়েছে।
আহতদের চিকিৎসার জন্য কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ