Latest News

6/recent/ticker-posts

Ad Code

Scrub typhus: স্ক্রাব টাইফাস নিয়ে অযথা আতঙ্ক নয়, জেনে নিন সঠিক ব্যবস্থা

স্ক্রাব টাইফাস (Scrub typhus) নিয়ে অযথা আতঙ্ক নয়, জেনে নিন সঠিক ব্যবস্থা

Scrub typhus



স্ক্রাব টাইফাস (Scrub typhus) এই নামের সৃষ্টি হয়েছে গ্রিক শব্দ Typhus থেকে যার অর্থ হল ধোঁয়াটে বা অস্পষ্ট। স্ক্রাব টাইফাসে (Scrub typhus) আক্রান্ত হলে সাধারণত ৫-৭ দিন ধরে জ্বর, সঙ্গে গা ব্যথা, মাথার যন্ত্রণা, গায়ে লাল র‍্যাশ, মাইটের কামরের জায়গায় ঘা, কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট, রক্তপাত এমনকি জ্ঞান হারাতেও পারেন আক্রান্ত ব্যক্তি।

কিভাবে ছড়ায় স্ক্রাব টাইফাস ?

এই রোগের জীবাণু ইঁদুর জাতীয় প্রাণীর দেহে থাকে। মাইট নামক অতি ক্ষুদ্র একরকম কীটের লার্ভা, যা খালি চোখে প্রায় দেখাই যায়না, তার কামরে ইঁদুর থেকে জীবাণু মানুষের দেহে আসে।

রোগ নির্ণয়ঃ

জ্বর হলে চিকিতসকের পরামর্শ নিন। তাঁর নির্দেশ অনুসারে রক্ত পরীক্ষা করান। নির্দিষ্ট কিছু সরকারী হাসপাতালে বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা আছে।

চিকিৎসাঃ সুলভ কিছু অ্যান্টিবায়োটিক সঠিক সময়ে প্রয়োগ করে এই রোগের নিরাময় করা যায়।

স্ক্রাব টাইফাস সংক্রমণ এড়াতে আপনার করণীয়ঃ

১। ইঁদুরের সংখ্যাবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে।

২। নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না।

৩। বাড়ীর চারপাশে ঝোপঝাড় বা জঙ্গলে ভরা জায়গা বা চা বাগান থেকে ফেরার পর জামাকাপড় ভাল করে ঝেড়ে গরম জলে কেচে নিন এবং ভালো করে গা-হাত-পা ঘষে স্নান করুন।

৪। পা-ঢাকা জুতো পরে চাষের জমিতে বা মাঠে হাটবেন ।

৫। শৌচালয় ছাড়া বাইরে মলত্যাগ করবেন না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code