Latest News

6/recent/ticker-posts

Ad Code

Coochbehar News : ভোরের আলো ফুটতেই কালবৈশাখীর ধ্বংস যজ্ঞের ছবি সামনে এলো

ভোরের আলো ফুটতেই কালবৈশাখীর ধ্বংস যজ্ঞের ছবি সামনে এলো

কালবৈশাখী





গতকাল রাত্রী ৮ টা নাগাদ মিনিট কুড়ির কালবৈশাখীতে বিধ্বস্ত হয় কোচবিহারের একাধিক এলাকা । কোচবিহার ১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট আঠারোকোটার জাহাঙ্গীর আলম (বয়স ১৯) ঘূর্ণিঝড়ে ছিটকে আসা টিনের আঘাতে জখম হয়ে মারা যায়। অপর আর একজন শুটকাবাড়ি এলায় শিলাবৃষ্টিতে বরফ শীলা পড়ে মারা যায়। গুরুতরভাবে আহত অবস্থায় আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে বলে জানাগিয়েছে।

কালবৈশাখী


গতকাল রাতেই কোচবিহার এম জে এন হাসপাতালে আহত রোগীদের ভর্তি করা হয়।


গতকালকের কালবৈশাখীতে কোচবিহার ১ ব্লকের শুটকাবাড়ি এলাকার শিমুলতলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই সাথে মোয়ামারি, শুটকাবাড়ি, ভেটাগুড়ি, নাজিরহাট, সাহেবগঞ্জ সহ কোচবিহার জেলার একাধিক স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কালবৈশাখী ঘুর্ণিঝড়। ভোর হতেই সেই ধ্বংসযজ্ঞের ছবি সামনে আসছে।

কালবৈশাখী


অপরদিকে বিগত প্রায় ১৫ দিন থেকে অকাল বর্ষায় যখন কোচবিহারের কৃষকরা নাজেহাল সেই সময় গতকাল কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টিতে ভুট্টা, পাট, ধানের ফসল পুরোপুরি ধংস। এমতাবস্থায় অসহায় কৃষকরা এখন সরকারী সহযোগিতার আশায় বুক বেঁধে আছে। অনেক কৃশকই কৃষি ঋণ নিয়ে পাট, ভুট্টা, ধান প্রভৃতি চাষ করেছিলো। কিন্তু সমস্ত ফসলই ধ্বংস প্রায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code