Latest News

6/recent/ticker-posts

Ad Code

Putin's Wax Statue Removed :মাথা কেটে সরানো হল পুতিনের মোমের মূর্তি

পুতিনের মোমের মূর্তি সরানো হল প্যারিসের ‘গ্রেভিন মিউজিয়াম’ থেকে

Putin Statue Removed




রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি এবার প্যারিসের একটি মিউজিয়াম থেকে সরানো হল। সূত্রের খবর, বৃহস্পতিবার প্যারিসের ‘গ্রেভিন মিউজিয়াম’ (Grevin Museum) থেকে পুতিনের মোমের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে।




এএফপি-কে সংগ্রহশালাটির ডিরেক্টর ডেলহমমেউ বলেন, গ্রেভিন মিউজিয়ামে হিটলারের মতো একনায়কদের তারা কখনও স্থান দিননি। তাই এবার পুতিনের মূর্তিটি সরিয়ে দেওয়া হল। রয়টার্স সূত্রে খবর, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংগ্রহশালাটিতে পুতিনের মূর্তি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানান বহু পর্যটক।




তারপরই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূর্তিটিকে ভেঙে ফেলার চেষ্টাও করেছেন বেশ কয়েকজন। এই বিষয়ে মিউজিয়ামের ডিরেক্টর খানিকটা মজার ছলেই বলেন, এবার রোজ রোজ পুতিনের জামা ও চুল ঠিক করতে হবে না আমাদের। এদিকে, পুতিনের মূর্তি সরিয়ে সেই জায়গায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মূর্তি বসানো হতে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code