Breaking: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (abhishek chatterjee )
বাংলা চলচ্চিত্র প্রেমিদের কাছে গভীর শোকের খবর। আজ ভোরে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (abhishek chatterjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
জানা গিয়েছে গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বাড়িতে মারা যান।
৩০শে এপ্রিল ১৯৬৪ সালে পশ্চিমবঙ্গের বরানগরে জন্মগ্রহন করেন অভিষেক চ্যাটার্জী। বরাহনগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চবিদ্যালয় থেকে নিজের বিদ্যালয়ের পঠন পাঠন সম্পূর্ন করেন। শেঠ আনন্দম জয়পুরিয়া কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং স্নাতক হন। ২০০৮ সালে অভিষেক সংযুক্তা চ্যাটার্জীকে বিবাহ করেন।
পথভোলা, সংঘর্ষ,আবির্ভাব, ফিরিয়ে দাও, জামাইবাবু, দহন, নয়নের আলো, বাড়িওয়ালি, মধুর মিলন, মায়ের আঁচল, অর্জুন আমার নাম, আলো, সকাল সন্ধ্যা, মিষ্টি ছেলের দুষ্টু বুদ্ধি,অয়ান, নীলাচলে কিরীটি সহ আরও অনেক সিনেমায় অভিষেকের অসাধারণ অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ