Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC NTS: ফের বাড়ানো হল SSC-র অশিক্ষক কর্মী নিয়োগের আবেদনের সময়সীমা

ফের বাড়ানো হল SSC-র অশিক্ষক কর্মী নিয়োগের আবেদনের সময়সীমা

ssc nts


এবার ফের বাড়লো স্কুল সার্ভিস কমিশনের অশিক্ষক কর্মী নিয়োগে আবেদনের সময়সীমা। প্রথম পর্যায়ে ৩রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দিয়েছিল কমিশন। এরপর সেই সময়সীমা ৮ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার তা বাড়িয়ে দেওয়া হলো ১২ই ডিসেম্বর পর্যন্ত। একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে অশিক্ষক কর্মী পদে নিয়োগের আবেদনের সময়সীমা ১২ই ডিসেম্বর বিকেল ৫:৫৯ পর্যন্ত বাড়ানো হলো।

২০১৬ সালের প্যানেল বাতিলের পর আদালতের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে কমিশন। এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন‌ গ্রহন। এরপর তা ৮ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রাজ্যের সরকারি সহায়তাপ্রাপ্ত ও স্পনসরড স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে ৮,৪৭৭ জনকে নিয়োগ দেওয়ার জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ কর্মসূচি ‘প্রথম রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা, ২০২৫’ পন্থায় অনুষ্ঠিত হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code