Latest News

6/recent/ticker-posts

Ad Code

বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি 





আজ ৫ই ফেব্রুয়ারি বিদ‍্যার দৈবী সরস্বতীর বন্দনা। প্রতিবারের ন‍্যায় এবছরেও বিদ‍্যার দৈবীর পুজো দিতে ব‍্যস্ত পড়ুয়ারা। কিন্তু কিছুটা বাঁধা সৃষ্টি করেছে বৃষ্টি। তবুও থামবে না দেবী বন্দনা। করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ।



ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ' দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা। মা সারদার আশীর্বাদ সকলের সাথে থাকুক এবং ঋতুরাজ বসন্ত সবার জীবনে আনন্দ বয়ে আনুক।




শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও লেখেন, ' সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা। বসন্তের আগমন সকল দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য এবং বিদ্যার দেবী সরস্বতী সকলের জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করুক এই কামনা করি।' 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code