Latest News

6/recent/ticker-posts

Ad Code

Saraswati Puja 2022: 'শিক্ষা দাও, দাও সংস্কৃতি' সরস্বতী পুজোয় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Saraswati Puja 2022: 'শিক্ষা দাও, দাও সংস্কৃতি' সরস্বতী পুজোয় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর







আজ ৫ই ফেব্রুয়ারি বিদ‍্যার দৈবী সরস্বতীর বন্দনা। প্রতিবারের ন‍্যায় এবছরেও বিদ‍্যার দৈবীর পুজো দিতে ব‍্যস্ত পড়ুয়ারা। কিন্তু কিছুটা বাঁধা সৃষ্টি করেছে বৃষ্টি। তবুও থামবে না দেবী বন্দনা। করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ।




এই পুণ্যতিথিতে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।

তিনি লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী / শিক্ষা দাও,দাও সংস্কৃতি’

‘মন ভরে দিও আলো / বসন্তের দীপ জ্বালো’

‘বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন’




সরস্বতী পুজা ঘিরে রাজ‍্য জুড়ে থাকে উৎসবের আমেজ। মেয়েরা শাড়িতে আর ছেলেরা পাঞ্জাবিতে সেজে ওঠে। বাংলার ভ্যালেন্টাইনস ডে-ও বটে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code