Latest News

6/recent/ticker-posts

Ad Code

School Reopening: কবে খুলছে স্কুল? যা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু

School Reopening: কবে খুলছে স্কুল? যা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু



শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু

দীর্ঘদিন যাবৎ পঠন পাঠন বন্ধ রাজ‍্যের স্কুল কলেজে। এদিকে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, ফলে রাজ‍্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। এর মাঝেই স্কুল খোলার দাবিতে সরব হয়েছে রাজ‍্যের একাধিক স্তরের মানুষ। আরম্ভ হয়েছে আন্দোলনও। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় শিক্ষালয় (paray paray shikhyalaya) কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। আজ এই কর্মসূচির সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (bratya basu)।




এদিন স্কুল খোলা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে। শিশুদের ক্ষতি না করে, সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী’।




শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এ বিষয়ে চিন্তাভাবনা বা উদ্বেগের কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী পর্যালোচনা করছেন। যাতে স্কুল খোলার পর আবার বন্ধ করে দিতে না হয়। সেই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। সরকার ও মুখ্যমন্ত্রী ধাপে ধাপে স্কুল খোলারই পক্ষপাতী।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

Ad Code