Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোকালয়ে গজরাজের দাদাগিরিতে জখম ও মৃত একাধিক গবাদিপশু

লোকালয়ে গজরাজের দাদাগিরিতে জখম ও মৃত একাধিক গবাদিপশু





রঞ্জিত ঘোষ, বাঁকুড়া



ছাতনার পর এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জঙ্গল লাগোয়া লোকালয়ে গজরাজের দাদাগিরি শনিবার সাত সকালে বাঁকুড়ার বেলিয়াতোড় ও গঙ্গাজলঘাটি রেঞ্জের সীমানাবর্তী গোপীনাথপুর গ্রামে ঢুকে পড়ে মোট দশটি হাতির একটি দল। হাতির হানায় হতাহত হয় একাধিক গবাদি পশু । হাতির দল গ্রামে ঢুকে পড়ায় রীতিমত শঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।




বাঁকুড়ার শুশুনিয়ার দিক থেকে রাতেই দশটি হাতির একটি দল গোপীনাথপুর গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। সেই জঙ্গল থেকে আজ সকালে হাতির দলটি আচমকাই এসে পড়ে লোকালয়ে। সাত সকালেই একসাথে এতগুলি হাতি গ্রামে হামলা চালানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। বাড়ি ছেড়ে কোনোক্রমে গ্রামের প্রান্তে গিয়ে হাজির হন স্থানীয় গ্রামবাসীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রামের একাধিক বাড়িতে থাকা বেশ কয়েকটি গরু ও ছাগল হাতির হানায় হতাহত হয়। 




জঙ্গল ছাড়িয়ে কেন লোকালয়ে হানা দিল হাতির দল? এবিষয়ে বন দফতরের একাংশ মনে করছেন শীতে জঙ্গেলর অধিকাংশ গাছের পাতা পড়ে যাওয়ায় এখন হাতির দলের পর্যাপ্ত খাবার নেই জঙ্গলে। রয়েছে পানীয় জলের অভাবও। সেই খাবার ও জলের সন্ধানেই জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে হানা দিতে শুরু করেছে হাতির দল। এই পরিস্থিতিতে দ্রুত এলাকা থেকে হাতিগুলিকে অন্য জঙ্গলে সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। হাতিগুলিকে অন্যত্র সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার আস্বাস দিয়েছে বন দফতর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code