Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kisan Rail: এই প্রথম জলপাইগুড়ি থেকে বাংলা ও ত্রিপুরার মধ্যে শুরু হলো কিষান রেল

Kisan Rail: এই প্রথম জলপাইগুড়ি থেকে বাংলা ও ত্রিপুরার মধ্যে শুরু হলো কিষান রেল





বাংলা ও ত্রিপুরা রাজ‍্যের মধ্যে শুরু হল পণ‍্যবাহী কিষান  ট্রেন (kisan rail) চলাচল। আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের উদ্বোধন করেন জলপাইগুড়ি‌র সাংসদ ডাঃ জয়ন্ত‌কুমার রায়।

আলু সহ এই অঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে অসম হয়ে ত্রিপুরার আগরতলা পর্যন্ত পৌঁছে যাবে কিষাণ রেল নামে এই পণ‍্যবাহী ট্রেন।

এই রেল যোগাযোগের মাধ্যমে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে জলপাইগুড়ি‌র পাশাপাশি উত্তর‌বঙ্গে ব‍্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন অনেকে। ঘটবে অনেক কর্মসংস্থানও। উপকৃত হবেন জলপাইগুড়ি ও হলদিবাড়ি‌র অসংখ্য কৃষক। জানা গেছে মূলত আলু সহ অন‍্যান‍্য কৃষিপণ্য রপ্তানি হবে এই পণ‍্যবাহী ট্রেনে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code