উলঙ্গ সাধু ঘিরে চাঞ্চল্য শহরে
জলপাইগুড়িতে একদল উলঙ্গ সাধুর আগমন ঘিরে চাঞ্চল্য। তবে কৌতুহলী শহরবাসীদের মধ্যে তাদেরকে দেখার আগ্রহ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে শনিবার বিকেলে জলপাইগুড়ি শহরের ডাঙা পাড়া এলাকায় এক দল উলঙ্গ সাধু হঠাৎই এই এলাকায় চলে আসেন।
এই সাধুদের বক্তব্য তারা উত্তর প্রদেশ থেকে এসেছেন। কামাক্ষ্যা মন্দিরে যাওয়ার আগে ডাঙ্গাপাড়ার মন্দির দেখে তারা রাত্রের জন্য বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়।
যদিও এই ধরনের সাধুর আগমনে ঐ এলাকায় ভিড় জমে যায়। বেশ কিছু মহিলা সাধুদের কাছে গিয়ে বিভিন্ন সমস্যার ও তার প্রতিকারের কথা বলছেন। পরে পৌরসভার এক সদস্য এসে পুরো বিষয়টি জানার চেষ্টা করেন। যদিও সংবাদ মাধ্যমের কাছে সাধুরা কিছু বলতে রাজী হয়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ