Latest News

6/recent/ticker-posts

Ad Code

দু’বছর পর হস্তশিল্প মেলার শুভ সূচনা

দু’বছর পর হস্তশিল্প মেলার শুভ সূচনা (handicraft fair)


হস্তশিল্প মেলা



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:

করোনার কারণে প্রায় দু’বছর পর এই প্রথম আসানসোলে হস্তশিল্প মেলার আয়োজন করল হ্যান্ডিক্রাফট কমিশনারের দপ্তর । আজ

হস্তশিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠিত হলো,কেন্দ্রীয় সরকারের অধীন বস্ত্র মন্ত্রকের বর্ধমান হান্ডিক্রাফটস সার্ভিস সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর।

শুক্রবার জেলা গ্রন্থাগার ময়দানে এই হস্তশিল্প মেলা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের অধীন বস্ত্র মন্ত্রকের বর্ধমান হান্ডিক্রাফটস সার্ভিস সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (হান্ডিক্রাফটস) মৌসুমী গুহ উকিল, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের হান্ডিক্রাফটস বর্ধমান সেন্টারের পক্ষ থেকে পীযুষ সিংহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শঙ্খ শিল্পী বাবলু নন্দী, রাজ্য স্তরের পুরস্কারপ্রাপ্ত পটচিত্রশিল্পী ভাটু চিত্রকর, বিখ্যাত কাঁথা শিল্পী ও এগ্রা এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট সোসাইটির সহ সম্পাদক মধুসূদন বিশ্বাস, সোসাইটির প্রধান কমলাকান্ত জানা, প্রাক্তন কাউন্সিলর ববিতা দাস প্রমুখ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code