প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার সূচি - WB Madhyamik Exam Routine 2022
প্রত্যাশামতো আজ সোমবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার সূচি। গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর বিকল্প পদ্ধতিতে হয় মূল্যায়ন। হয় ফল প্রকাশ কিন্তু সেসময় জানানো হয়নি এবছরের মাধ্যমিক পরীক্ষার সূচি। ইতিমধ্যে, এবছর ও সারা বছর স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড। এবার আজ সূচি ঘোষনা করা হল।
সূচি অনুযায়ী :
৭ মার্চ ২০২২: প্রথম ভাষা
৮ মার্চ ২০২২: দ্বিতীয় ভাষার
৯ মার্চ ২০২২: ভূগোল
১১ মার্চ ২০২২: ইতিহাস
১২ মার্চ ২০২২: জীবনবিজ্ঞান
১৪ মার্চ ২০২২: অঙ্ক
১৫ মার্চ ২০২২: ভৌতবিজ্ঞান
১৬ মার্চ ২০২২: ঐচ্ছিক বিষয়
কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে বলে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

4 মন্তব্যসমূহ
খুবই গুরুত্বপূর্ণ খবর
উত্তরমুছুনvlo khbar
উত্তরমুছুনVlo khobor
উত্তরমুছুনblo khabar
উত্তরমুছুন