Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল খোলা নিয়ে বিশেষ নির্দেশ আদালতের, কী করতে হবে জানিয়ে দিল আদালত

স্কুল খোলা নিয়ে বিশেষ নির্দেশ আদালতের, কী করতে হবে জানিয়ে দিল আদালত



School Reopen




কেটেছে আইনি জট। রাজ‍্যের সিদ্ধান্তকে মান‍্যতা দিয়ে আগামী ১৬ই নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন‍্য খুলে যাচ্ছে স্কুল। কিন্তু তারপরেও আপত্তি রয়েছে স্কুল খোলা নিয়ে।




রাজ‍্য সরকারের নির্দেশিকা অনুযায়ী নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস।




এই দীর্ঘ সময় ধরে ছাত্রছাত্রীদের মাস্ক পড়ে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই শুক্রবার কলকাতা হাইকোর্ট ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে বিশেষ নির্দেশ দিল।




স্কুলে ঢোকার সময় সাধারণত ছাত্রছাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি এড়াতেও বিশেষ নির্দেশ আদালতের। স্কুলের টাইমের মধ্যেই অতিরিক্ত সময় বরাদ্দ করার কথা জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। এর সঙ্গে আদালত মনে করে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা দরকার। সেকারণে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বার্তা দেওয়া হবে।



এরপরেও যদি ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের কোনো অভিযোগ আপত্তি থাকে তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারেন। এক্ষেত্রে যদি তারা বিশেষভাবে আবেদন করেন তবে তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code