এবার জোড়ালো দাবী প্রাথমিক বিদ্যালয় খোলার (Primary School Reopen)
আগামী ১৬ নভেম্বর থেকে পুনরায় বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হতে চলেছে। এমনই বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দপ্তর। কিন্তু প্রাথমিক বিদ্যালয় গুলি নিয়ে এখনো কোন বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই এবার প্রাথমিক বিদ্যালয় গুলি খোলার দাবী জানালো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
প্রাথমিক বিদ্যালয় গুলো খোলার দাবিতে মূখ্যমন্ত্রী র কাছে স্মারকলিপি দিলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
সোমবার জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে একটি বিক্ষোভ সভা করে ডিআই কে তারা স্মারকলিপি দেন। এই মাসে মাধ্যমিক বিদ্যালয় গুলো খোলার আদেশ দিয়েছেন শিক্ষা দপ্তর। কিন্তু সেখানে প্রাথমিক বিদ্যালয় গুলো খোলার কোন আদেশ দেওয়া হয়নি। তাই করোনাবিধি মেনে ও স্যানেটইস করার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় গুলো খোলার দাবি তারা রেখেছেন এই স্মারকলিপিতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ