উত্তর দমদম পৌরসভায় মহাসমারোহে পালিত বিশ্ব মাতৃভাষা দিবস, প্রকাশিত হলো 'একুশের বার্তা'
সুরশ্রী ব্যানার্জী, সংবাদ একলব্য: ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেজে উঠেছিল উত্তর দমদম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের 'ভাষা উদ্যান'। মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে এক বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে 'একুশের বার্তা' নামক একটি বিশেষ পত্রিকা প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রাজনীতির বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে শিল্প ও সাহিত্য জগতের স্বনামধন্য মানুষেরা। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া মন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তর দমদম পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী বিধান বিশ্বাস মহাশয়। এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত সিলিকন শিল্পী ডক্টর সুবিমল দাস, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী অজিত দাস, বিশিষ্ট সাহিত্যিক সুখেন মন্ডল, এবং প্রখ্যাত বিবেকানন্দ গবেষক শ্রী আনন্দ (রতন দাস)। সমাজসেবী ও পৌরপিতা তাপস কর সহ উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতাগণ এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশগ্রহণ করেন।
ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত এই সমগ্র অনুষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন উত্তর দমদম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌরপ্রধান পারিষদ সদস্য শ্রীযুক্ত সৌমেন দত্ত মহাশয়। তাঁর সুদক্ষ পরিচালনায় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাষা উদ্যানের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে।
সাংবাদিকের নাম-সুরশ্রী ব্যানার্জী
২০০০ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর তিনি সুরেন্দ্রনাথ কলেজ এবং কিপ্পা (Kippa) থেকে ডিজিটাল মিডিয়া জার্নালিজমে পড়াশোনা করেন। ২০০৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় মূলত সাহিত্য ও রাজনীতি বিষয়ে দক্ষতার সাথে কাজ করে আসছেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।।
ইমেইল: editor@sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ