Latest News

6/recent/ticker-posts

Ad Code

লঞ্চ হল Redmi Note 11 সিরিজের স্মার্টফোন! Note 11 Pro+ গেমিংয়ের জন্য লিকুইড কুলিং থেকে ১০৮ MP ক্যামেরা

লঞ্চ হল Redmi Note 11 সিরিজের স্মার্টফোন! Note 11 Pro+ গেমিংয়ের জন্য লিকুইড কুলিং থেকে ১০৮ MP ক্যামেরা-রইলো অন্যান্য স্পেসিফিকেশন বিস্তারিত 


Note 11 Pro+




লঞ্চ হল Redmi Note 11 সিরিজের তিনটি স্মার্টফোন। তিনটি ফোন হল Redmi Note 11 5G, Redmi Note 11 Pro, এবং Redmi Note 11 Pro+। এই রেঞ্জের সবচেয়ে প্রিমিয়াম মডেল Redmi Note 11 Pro+ ।




Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+এ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট ছাড়া বাকি ফিচার্স প্রায় একই। Redmi Note 11 Pro+তে থাকছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০mAh ব্যাটারি প্যাক। অন্যদিকে, Redmi Note 11 Pro-তে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০mAh ব্যাটারি। তিনটি মডেলেই পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে।




দুটি ফোনেই জেবিএল-টিউনড স্টিরিও স্পিকার রয়েছে। গেমারদের জন্যও দুটি ফোনই বেশ ভাল। কারণ এতে পেয়ে যাবেন ভিসি লিকুইড কুলিং সিস্টেম। ফলে ফোন চট করে গরম হবে না।




স্পেসিফিকেশন:

১. RAM : 6/8 GB


২. Internal Memory : 128/256 GB



৩. Processor : অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 920


৪. ব্যাটারি : ৪,৫০০ mAh (120W ফাস্ট চার্জিং)

৫. ডিসপ্লে : ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি

৬. রিয়ার ক্যামেরা : 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

৭. ফ্রন্ট ক্যামেরা : ১৬ MP

৮. OS: অ্যান্ড্রয়েড 11


এই 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম CNY ১,৮৯৯ (প্রায় ২২,২০০ টাকা)। টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৬,৫০০ টাকা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code