ISKCON মন্দিরে হামলা ও কর্মী খুনের প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী
সম্প্রতি পবিত্র কোরান শরিফ অবমাননার অভিযোগে কুমিল্লা, রংপুর সহ বাংলাদেশের একাধিক এলাকার দুর্গা মণ্ডপে হামলা চালায় মুসলিম মৌলবাদিরা। কোথাও, প্যান্ডেল ভেঙে ফেলা হয়, আবার কোথাও ভাঙচুর করা হয় দুর্গা প্রতিমা। নোয়াখালির ইস্কন মন্দিরেও হামলা চালানো হয় এবং ইস্কন মন্দিরের (ISKCON) একজন কর্মীকেও খুন করা হয় বলে অভিযোগ।
ওই ঘটনার পরই গোটা বাংলাদেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ শুরু হয় এ বঙ্গেও।
ওই ঘটনার পরই এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কলকাতায় (Kolkata) বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন।
গত ১৬ অক্টোবর নোয়াখালিতে (Noakhali) ইস্কন মন্দিরে (ISKCON) যেভাবে হামলা চালানো হয় এবং সেখানকার এক কর্মীকে খুন করা হয়, তার প্রতিবাদেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ