Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীর্ঘ নয়মাস পরে স্টেশনে থামলো লোকাল ট্রেন, খুশি যাত্রীরা

দীর্ঘ নয়মাস পরে স্টেশনে থামলো লোকাল ট্রেন, খুশি যাত্রীরা

local train



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে বিধিনিষেধের পাশাপাশি লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সংক্রামন কিছুটা কমতে ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরেছে রাজ্য। কিন্তু তার পরেও বন্ধ থেকে যায় রাজ্যের লোকাল ট্রেন পরিসেবা।

আর দীর্ঘ দিন ধরেই সাধারণ মানুষের দাবি ছিলো সেই লোকাল ট্রেন চালানোর। আর অবশেষে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ রবিবার থেকে সারা রাজ্যের পাশাপাশি আসানসোলেও চালু হয়েছে লোকাল ট্রেন চলাচল।

এদিকে দীর্ঘ নয় মাস পর লোকাল ট্রেন চলাচল চালু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি আসানসোলের যাত্রীরাও। এদিন আসানসোল স্টেশনে লোকাল ট্রেন প্রবেশ করতে এক যাত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে লোকাল ট্রেন বন্ধ থাকায় আমরা খুব সমস্যায় পড়েছিলাম। অতিরিক্ত অর্থ খরচ করে বাসে করে যেতে হচ্ছিল গন্তব্যে। এখন লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি তারা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code