অনলাইন বসে আঁকো প্রতিযোগিতায় জয়ীদের পুরষ্কার বিতরণ
করোনা পরিস্থিতিতে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ বাঁড়াতে অনলাইনের মাধ্যমে বসে আঁকা প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থানাধিকারী দের পুরস্কৃত করলো ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল।শনিবার বর্ধমান খাগড়া গড় ডিয়ার ভ্যালি স্কুলে এই স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।এদিন ৫০ জন ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করাহয়।
১৫ই আগষ্ট অনলাইনের মাধ্যমে বসে আঁকা প্রতিযোগিতাটি হয়েছে বলে জানান ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের অপারেশনাল হেড অনুপ কুমার ঘোষাল।তিনি বলেন করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবছরও ১৫ আগষ্ট স্কুলের পক্ষ থেকে একটি বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়।এবছর করোনা পরিস্থিতিতির জন্য অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে,বসে আঁকা প্রতিযোগিতা করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থানাধিকারীদের আজ পুরস্কৃত করা হচ্ছে।
ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের ভায়েস প্রিন্সিপাল শ্রীতমা দে বলেন প্রায় দুশো বছর ইংরেজদের কাছে পরাধীন থাকার পর দেশ স্বাধীন হলেও বর্তমানে করোনায় আমরা পরাধীন। এই সময়ে ছোটো ছোটো শিশু মধ্যে উৎসাহ বাড়াতে এই বসে আঁকা প্রতিযোগিতা করা হয়েছে। করোনা বিধি মেনে আজ তার পুরস্কার বিতরণ করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ