বিজয় হাজারে ট্রফিতে নিজের রেকর্ড পোক্ত করলেন রোহিত, সচিনের মাইলফলক স্পর্শ কোহলির
মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে ৬২ বলে শতরান করলো রোহিত শর্মা। নজির গড়লেন বিরাট কোহলিও। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে লিস্ট এ (৫০ ওভারের) ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি।
বিজয় হাজারে ট্রফিতে নিজেদের প্রমান করলেন দুই তারকা রোহিত ও কোহলি। ৮টি চার এবং ৯টি ছয়ের সাহায্যে শতরান করলেন রোহিত। ব্যক্তিগত ৯৮ রানে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। লিস্ট এ ক্রিকেটে ৩৭তম শতরান করলেন তিনি। তার আগে ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এ দিনের শতরান ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের দ্রুততম। রোহিত শেষ পর্যন্ত করেন ৯৪ রানে ১৫৫ রান। তাঁর ব্যাট থেকে এসেছে ১৮টি চার এবং ৯টি ছক্কা।
অন্য দিকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নজির গড়লেন কোহলি। দিল্লির হয়ে ব্যাট করতে নেমে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করলেন তিনি। শেষমেষ ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেন কোহলি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ