Health ID card- শুরু হয়েছে অনলাইন আবেদন, এখনি বানিয়ে নিন আপনার কার্ড health id card online
নয়াদিল্লি, সংবাদ একলব্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ সেপ্টেম্বর 'প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন' (Pradhan Mantri Digital Health Mission - PMDHM) ঘোষণা করেছেন। এই প্রকল্পটি দেশের প্রতিটি নাগরিকের জন্য উপলব্ধ হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মতে, এর অধীনে দেশের প্রতিটি মানুষকে একটি অনন্য ডিজিটাল স্বাস্থ্য আইডি (Digital Health ID) প্রদান করা হবে, যেখানে ব্যক্তির সমস্ত স্বাস্থ্য রেকর্ড সুরক্ষিত থাকবে।
স্বাস্থ্য পরিকাঠামোয় ডিজিটালাইজেশন
এই স্কিমের মূল লক্ষ্য হচ্ছে সারা দেশে স্বাস্থ্যসেবাকে ডিজিটালাইজ করা এবং দেশব্যাপী এমন একটি ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করা যা রোগীদের ডেটা সংরক্ষণ করতে, অ্যাক্সেস করতে এবং তাদের স্বাস্থ্যের রেকর্ড ডাক্তার ও স্বাস্থ্যকেন্দ্রগুলির সাথে শেয়ার করতে সাহায্য করবে। চিকিৎসক ও রোগীদের মধ্যে সম্মতি-নির্ভর মেডিক্যাল টেস্ট পরীক্ষার রিপোর্ট, স্ক্যান, প্রেসক্রিপশন এবং ডায়াগনসিস রিপোর্ট আদানপ্রদান করা এর ফলে আরও সহজ ও দ্রুত হবে।
হেলথ আইডি কার্ডের সুবিধা
স্বাস্থ্য আইডি কার্ড প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা হবে। প্রতিটি কার্ডে একটি ইউনিক আইডি থাকবে, যা সংশ্লিষ্ট ব্যক্তির আধার (Aadhaar) এবং মোবাইল নম্বরের বিবরণ দিয়ে তৈরি করা হবে। পিএমডিএইচএম (PMDHM) দেশের নাগরিকদের ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ড, টেলিমেডিসিন এবং ই-ফার্মেসি সহ অন্যান্য উপাদানগুলির সাথে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদানের জন্য একটি দেশব্যাপী ডিজিটাল পরিকাঠামো তৈরি করার লক্ষ্য রাখে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, এটি অত্যন্ত সুরক্ষিত, সাশ্রয়ী এবং গোপনীয়তা বজায় রেখে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করবে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
শুরু হয়েছে Health ID কার্ডের জন্য অনলাইন আবেদন। বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে এই কার্ড তৈরি করতে পারবেন।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ডের (Aadhaar Card) নম্বর দিন (যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে)।
- সাবমিট করলে রেজিস্টার্ড মোবাইলে একটি OTP আসবে।
- OTP দিয়ে সাবমিট করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করুন।
- আবার একটি OTP আসবে। সেই OTP দিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
- বিশেষ দ্রষ্টব্য: আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে না চাইলেও আপনি Health ID Card বানাতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র নিজের মোবাইল নম্বর ব্যবহার করেই তা করা সম্ভব।
সরকারি প্রকল্প ও টেকনোলজির সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in