এক দুর্দান্ত নয়া আপডেট WhatsApp-এ
একের পর এক নয়া আপডেট নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় সোশ্যাল মেসেজিং অ্যাপ WhatsApp । এবার থেকে একবার ছবি বা ভিডিয়ো সিন করে নিলেই তা সকলের জন্য ডিলিট হয়ে যাবে।গত জুন মাসে এ বিষয়ে জানা গেলেও এতদিন বেটা ভার্সনে চলছিল ট্রায়াল এবার সবার জন্য উপলব্ধি হতে চলেছে এই আপডেট।
আপনি যদি কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠান তবে তিনি একবারই সুযোগ পাবেন দেখার। একবার দেখলেই তা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। গ্রুপ মেসেজের ক্ষেত্রেও এটি কাজ করবে।এর ফলে গোপন ছবি/ভিডিয়ো পাঠানোর বিষয়টি আরও একটু নিরাপদ হবে। তবে, যাঁকে পাঠানো হচ্ছে, তিনি এখনও চাইলে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিতে পারেন।
WhatsApp -র এই ফিচার্স অনেকটা স্ন্যাপচ্যাটের মতোই। হোয়াটসঅ্যাপের মালিকাধীন সংস্থা ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ জুনে এই ঘোষনার পর এবার তা উপলব্ধ হওয়ায় ব্যবহারকারীরা বেশ খুশি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ