রাজ্যসভা থেকে সাসপেন্ড ৬ TMC সাংসদ
রাজ্যসভা থেকে সাসপেন্ড ৬ তৃণমূল সাংসদ। রাজ্যসভায় লাগাতার বিক্ষোভের জেরে এবার শাস্তির মুখে পড়তে হল সাংসদদের। আজ গোটা দিনের জন্য তাঁদের বেড়িয়ে যেতে নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu)।
সেই তালিকায় রয়েছেন, দোলা সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম নূর।
পেগাসাস ইস্যুতে তোলপাড় রাজ্যসভা। প্রথম থেকেই এই ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র সরকারকে কোনঠাসা করার চেষ্টা করছে বিরোধী দল গুলি। বিরোধীদের মধ্যে সবথেকে বেশি সরব এরাজ্যের শাসকদল। বাদল অধিবেশনের শুরু থেকেই লাগাতার সংসদের দুই কক্ষে বিক্ষোভ দেখিয়ে আসছে তাঁরা।
বিগত কয়েক দিনের মতো আজও অধিবেশন শুরুর পর থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন ওই তৃণমূল সাংসদরা। গোটা দিনের জন্য অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ