Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল

তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:- 


তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল। আজ থেকে সাংসদে তৃণমূলের অন্যান্য এমপি দের সাথে একসাথে কাজ করবেন তিনি। দিল্লি থেকে টেলিফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, আমি তো তৃণমূল থেকে পদত্যাগ করিনি। আমি তৃণমূলেই ছিলাম তৃণমূলেই আছি। 


প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে দলবদল করে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের এই সাংসদ। কিন্তু নির্বাচনে বিজেপি এরাজ্যে আশানুরূপ ফল করতে পারেননি। তার পরেই সুনীল মন্ডলকে একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে ফেলতে দেখা যায়। বার কয়েক মুকুল রায়ের সাথে বৈঠকও করেন সুনীল বাবু। তবে কেন বিজেপি ছাড়ছেন এই প্রশ্নের কোনো উত্তর দেন নি তিনি। তার বক্তব্য তিনি তৃণমূলেই ছিলেন, তৃণমূলেই আছেন। 


সুনীল মন্ডলের তৃণমূলে যোগদান নিয়ে জেলা নেতৃত্ব অবশ্য সেভাবে কিছু বলতে চায়নি। পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের মুখপত্র প্রসেনজিৎ দাস জানান, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ঠিক করবেন কাকে দলে নেওয়া হবে বা হবে না। তারা যাকে যেভাবে দলে নেবেন কর্মীরা তাকে স্বাগত জানাবে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code