Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা ২ নং ব্লকে দ্বিতীয় কলেজের দাবীতে লাগাতার আন্দোলনের ঘোষণা

দিনহাটা ২ নং ব্লকে দ্বিতীয় কলেজের দাবীতে লাগাতার আন্দোলনের ঘোষণা 

dinhata 2nd college


আজ দিনহাটা ২নং ব্লকে ঘোষিত কলেজ স্থাপনের দাবিতে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবনে সাংবাদিক সম্মেলন করল দিনহাটা ২ নং ব্লক কলেজ স্থাপনের দাবীতে তৈরি সমন্বয় কমিটি।

দিনহাটা ২ নং ব্লকে কলেজ চাই- এই দাবীতে কোভিড স্বাস্থ্য বিধি মেনে আগামীতে ধারবাহিক আন্দোলনের ডাক দিচ্ছে তারা।

আগামী ৩,৪,৫ তারিখ জুড়ে কলেজ স্থাপনের দাবির সমর্থনে গোটা ব্লক জুড়ে প্রচার অভিযানে নামছে দিনহাটা ২নং ব্লক কলেজ স্থাপন দাবী কমিটি ও এসএফআই-ডিওয়াইএফআই।

গোটা ব্লকজুড়ে মাইক সহযোগে প্রচার,ফেস্টুন,পোস্টার,লিফলেট বিলি ও গোটা ব্লকজুড়ে এসএফআই ও ডিওয়াইএফআই এর ৩০টি ইউনিট বাড়ি বাড়ি গিয়ে গণস্বাক্ষর অভিযানে নামবে।   আরও পড়ুনঃ পাশের হার বৃদ্ধি পেলেও  দিনহাটার নতুন ঘোষিত কলেজের কোন দেখা নেই  Ramchandra Saha college 

আগামী ৬ই আগস্ট তারা দিনহাটা শহরে একটি মিছিল এর ডাক দিয়েছে মিছিল শেষে দিনহাটা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ এর ডাক দেওয়া হয়েছে।

তারা জানান দাবি পূরণ না হলে আগামীতে তারা কোভিড স্বাস্থ্যবিধি মেনেই আরো বৃহত্তর আন্দোলনেও যাবেন।আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিনহাটা ২নং ব্লক কলেজ স্থাপন দাবী কমিটির আহ্বায়ক শুভ্রালোক দাস, যুগ্ম সহ আহবায়ক সাহেদ আলী,মানস বর্মন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code