বন্ধুর মায়ের শেষকৃত্য সেরে ফেরার পথে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত তিন।
পূর্ব মেদিনীপুর,সুজিত মন্ডল।
বন্ধুর মায়ের শেষকৃত্য সেরে বাড়ি ফেরা হল না। ফেরার পথে দুর্ঘটনা। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক ১। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনা।
রবিবার রাতে বন্ধুর মায়ের শেষকৃত্য সেরে একটি বাইকে চড়ে ফিরছিলেন ৪ জন। ভোররাতে বাইকটি ঠেকুয়া-ছয়ফুকার রোডের কাঁটাপুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।
পুলিস সূত্রে খবর, বাইক আরোহীদের কারও মাথাতেই হেলমেট ছিল না। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিস মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ