Weather Update- বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া
![]() |
| weather update northbengal |
ইতিমধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বর্তমানে ঘূর্ণাবর্তের চারপাশে বায়ুর গতি ২০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে এবং পরিষ্কার সুষ্পষ্ট একটি আবর্ত তৈরি হয়েছে।
যার জেরে আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। নিম্নচাপটি ৪৮ ঘন্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ উপকূলে মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলীয় এলাকায়।
একইসাথে নিম্নচাপের প্রভাবে ২১-২৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।
২১ জুলাই জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ২২ জুলাই মালদহে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ