Latest News

6/recent/ticker-posts

Ad Code

নীলাঞ্জনের ঠোঁটে ঠোঁট রাখলেন ইমন

নীলাঞ্জনের ঠোঁটে ঠোঁট রাখলেন ইমন





ভালোবাসার সাফল্য। সঙ্গীত জগতের জনপ্রিয় জুটি ইমন-নীলাঞ্জন ভালোবেসে ঘর বেধেছেন আগেই। ২০২১-র ২ ফেব্রুয়ারি সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ইমন চক্রবর্তী। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমের রোমান্টিক মুহূর্ত গুলোর ঝলক শেয়ার করেই চলছেন ইমন।



এপ্রিল মাসেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন দুজন। ছবি পোস্ট করে লিখেছিলেন-'জীবনের শেষ দিন পর্যন্ত'..নীলাঞ্জনকে এভাবেই জড়িয়ে থাকতে চান ইমন। একান্তে সময় কাটিয়েছেন এই নব দম্পতি। এবার একদম ঠোঁটে ঠোঁট রাখার মুহূর্ত শেয়ার করলেন ইমন।




ছবি পোস্ট করে ক্য়াপশনে ইমন লিখেছেন- মুহূর্তরা মেঘের মত ফিরে ফিরে আসে …….হয়ত আবার সেই মুহূর্তে হারিয়ে গিয়েছেন দুজনে। ইতিমধ্যে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। লভ ইমোজিতে ভরে গিয়েছে গায়িকার ইনস্টাগ্রাম।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code