নতুন দায়িত্ব পেয়ে কি বললেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ?
সদ্য তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। আর এই দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবার তৃণমূল ভবনে গেলেন সায়নী ঘোষ। শনিবার যুব তৃণমূল সভাপতি থেকে সড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন। আর রাজ্যের যুব সভানেত্রী করা হয় সায়নীকে। সম্ভবত তিনিই যুব তৃণমূলের প্রথম মহিলা সভানেত্রী। আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হার হলেও সায়নীর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির জন্য তাঁর কাঁধে সংগঠনের এই বড় দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী।
”২০২৪-এ লড়াই নয়, বড় খেলা হবে।” এমনটাই জানালেন তিনি। মনে করা হচ্ছে, ২০২৪-র লোকসভায় বড় আসনে পৌঁছাতেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব দলকে ঢেলে সাজাচ্ছেন। সায়নী জানিয়েছেন, খুব শিগগিরই জেলাস্তরের যুব সংগঠনের সঙ্গে তিনি আলোচনায় বসবেন। তৃণমূল ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব পরিকল্পনা জানানোর পাশাপাশি সংগঠনকে চাঙ্গা করতে সায়নীর আত্মবিশ্বাসী বক্তব্য, ”২০২৪-এ লড়াই হবে না, বড় খেলা হবে।”
তিনি আরও বলেন, "অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি। যুব সংগঠনের অনেকেই দেখা করতে চেয়েছেন। তবে কোভিডের কারণে সকলের সঙ্গে একসঙ্গে দেখা করতে পারব না। ধীরে ধীরে সকলের সাথে কথা বলব।' আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশাহত করবেন না বলেও জানান তিনি। তাঁর উপর ভরসা রাখার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সায়নী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ