Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রেমিকের সঙ্গেই বিয়ে সাড়লেন অভিনেত্রী ইভলিন শর্মা

প্রেমিকের সঙ্গেই বিয়ে সাড়লেন অভিনেত্রী ইভলিন শর্মা

pic: evelyn sharma Insta



অনেক দিনের প্রেমিকের সঙ্গেই বিয়ে সাড়লেন অভিনেত্রী ইভলিন শর্মা। গত ১৫ মে অষ্ট্রেলিয়ার ব্রিসবানেতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ইভলিন শর্মা ও অনেক দিনের প্রেমিক তুষাণ ভিন্দি।

pic: evelyn sharma Insta



অভিনেত্রী ইভলিন শর্মার স্বামী তুষাণ ভিন্দি পেশায় একজন চিকিৎসক। তুষাণ পেশায় ডেন্টাল সার্জেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ১৫ই মে বিবাহ সম্পন্ন হয়।

pic: evelyn sharma Insta



সাদা রঙ্গের বিয়ের গাউনে সেজেছেন ইভলিন। অন্যদিকে ফর্মাল স্যুটে তুষাণ ভিন্দি। সোমবার তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন ইভলিন। আর তা নেট পাড়ায় প্রকাশ হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা।

pic: evelyn sharma Insta



জার্মান মডেল ইভলিন শর্মাকে দেখা গিয়েছে ইয়ারিয়ান ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র মতো ছবিতে। শাহো- ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিষেক হয় অভিনেত্রীর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code