Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রের বিনামূল‍্যে রেশনের সময়সীমা বৃদ্ধির ঘোষনা প্রধানমন্ত্রীর

কেন্দ্রের বিনামূল‍্যে রেশনের সময়সীমা বৃদ্ধির ঘোষনা প্রধানমন্ত্রীর 





করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশের অর্থনীতি। চাপ পড়েছে জনগণের আয়েও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গরিব কল‍্যান যোজনার সময়সীমার মেয়াদ বাড়ানোর ঘোষনা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে মে-জুন মাস পর্যন্ত বিনামূল‍্যে রেশন দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার মে-জুন থেকে দীপাবলি পর্যন্ত চালু থাকবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। মে-জুন থেকে দীপাবলি পর্যন্ত চালু থাকবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা।’



মোদি বলেছেন, টিকাকরণ চললেও কঠোরভাবে মেনে চলতে হবে করোনা বিধি। তিনি বলেছেন,এই কঠিন সময়ে কেউ খালি পেটে থাকবে না। আগামী দীপাবলি পর্যন্ত চালু থাকবে নিখরচার রেশন।



এদিন প্রধানমন্ত্রী আরো বলেছেন, এই প্রকল্পের আওতায় ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। 


সরকারের এই ঘোষণা অনুযায়ী, ৮০ কোটি উপভোক্তাকে প্রতি মাসে পাঁচ কেজি খাদ্যশষ্য সরবরাহ করা হবে। এই উদ্যোগের জন্য কেন্দ্র ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code