Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষকবন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

কৃষকবন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা 





রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের মতন ক্ষমতায় আসেন। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবার থেকে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা ৫০০০ থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে রবি ও খরিফ মরশুমে দু’দফায় একর প্রতি পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি ১৮-৬০বছর বয়সি কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে পরিবারকে সরকার এককালীন দু’লাখ টাকা অনুদান হিসেবে দেয় রাজ্য। এবার থেকে ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার টাকা অনুদান পাবেন কৃষকরা। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code