মহিলা টনিস ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরেনা উইলিয়ামস। কিন্তু শেষ রক্ষা হলো না। চোখের জলে বিদায় জানাতে হলো ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ।
২১ বছর বয়সী কাজাখস্তানের এলেনা রিবাকিনার কাছে বিদায় নিলেন তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
সেরেনাকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছালেন এলেনা রিবাকিনা। রোলাঁ গাঁরোয় এদিন সপ্তম বাছাই ৩৯ বছর বয়সী সেরেনার বিরূদ্ধে ২১ বছর বয়সী রিবাকিনা জেতেন ৬-৩, ৭-৫ গেমে।
প্রসঙ্গত, ফরাসি ওপেনে ২০১৬ সালে ফাইনালে হারের পর রোলাঁ গাঁরোয় চতুর্থ রাউন্ড টপকাতে পারেননি আমেরিকান এই টেনিস তারকা। এমনকি ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ