মহুয়া-রাজ্যপাল সংঘাত, স্বজনপোষণের তীর রাজ্যপালের দিকে
রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনলেন মহুয়া মৈত্র (Mahua Maitra)। পাশাপাশি রাজ্যপালকে আঙ্কেলজী বলেও কটাক্ষ করেন মহুয়া । সম্প্রতি মহুয়া মৈত্র টুইটে ৬ জনের নামের তালিকা প্রকাশ করেছেন। এই ৬ জন রাজ্যপালের আত্মীয় বলে অভিযোগ করেন মহুয়া।
নাম গুলির সাথে রাজ্যপালের কি সম্পর্ক রয়েছে তাও তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়েছেন। ৬জনের মধ্যে অভ্যুব্দয় সিং শেখায়ত রাজ্যপালের ওএসডি পদে রয়েছেন। তিনি রাজ্যপালের শ্যালক বলে উল্লেখ রয়েছে।অখিল চৌধুরী যিনি রাজ্যপালের ওএসডি কোঅর্ডিনেশন পদে রয়েছেন তিনি রাজ্যপালের ঘনিষ্ঠ। কিষান ধনখড় নবনিযুক্ত ওএসডি তিনিও রাজ্যপালের ঘনিষ্ঠ। রুচি দুবে রাজ্যপালের প্রাক্তন এডিসি মেজর প্রশান্ত দীক্ষিতের স্ত্রী।
আজ মহুয়ার এই অভিযোগের উত্তর দেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। তিনি বলেন মহুয়া মৈত্র ভুল তথ্য দিয়েছেন, OSD রা তিনটি আলাদা রাজ্যের এবং চারটি ভিন্ন কাস্টের। এদের কেউই নিকটতম পরিবারের অংশ নয়। এদের মধ্যে চার জন রাজ্যপালের কাস্টের নয় বলেও তিনি দাবী করেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ