Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলা! মিনিটখানেক কাঁপলো কলকাতা

ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলা! মিনিটখানেক কাঁপলো কলকাতা

Earthquake


শুক্রবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-বাংলাদেশ। জানা যাচ্ছে কলকাতার উত্তর থেকে দক্ষিণে অনুভূত হয়েছে কম্পন। কয়েক সেকেন্ড টানা কেঁপেছে শহরের বিভিন্ন বহুতল। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভয়ে এবং আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের মাত্রা প্রচণ্ড নয়; বিভিন্ন এলাকায় মাত্রা স্বল্প হলেও অনুভূত হওয়ার কারণে লোকজন স্বভাবিকভাবে আতঙ্কিত হয়েছেন। কোনো গৃহবিধ্বস্ত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো কম্পন অনুভূত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়ায়। জেলা শাসকের অফিসের কর্মীরা কম্পন অনুভূত করে বাইরে বেরিয়ে পড়েন। হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামেও কম্পনের খবর পাওয়া গেছে।

জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল খুলনায়। বাংলাদেশর বেশ কিছু জায়গায় ভূকম্প অনুভূত হয়েছে বলে খবর। জানা গেছে, ভুমিকম্পপের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিমি দক্ষিণ-পূর্ব এলাকায় মাটির ১০ কিলোমিটার নীচে। সাতক্ষীরা থেকে কলকাতার দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম হওয়ায় কলকাতায় কম্পন অনুভূত হয় সব থেকে বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code