Latest News

6/recent/ticker-posts

Ad Code

তাঁকেও গ্রেফতার করতে হবে সিবিআই-কে চ্যালেঞ্জ, নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁকেও গ্রেফতার করতে হবে সিবিআই-কে চ্যালেঞ্জ, নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

file pic 

আজ সকালে নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ককে সিবিআই নিজাম প্যালেস নিয়ে আসে। এরপরেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভ শুরু হয়ে যায়। বাড়ি থেকে তলা হয় বাংলার পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। নিজাম প্যালেসে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে আজ চার্জশিট জমা দেবে সিবিআই। এদিকে নিজাম প্যালেসে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সূত্রের দাবি, তিনি সিবিআই আধিকারিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনজনকে গ্রেফতার করলে তাঁকেও গ্রেফতার করতে হবে। সিবিআই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তাঁকে গ্রেফতার না করলে তিনি বেরোবেন না। জানা যাচ্ছে নিজাম প্যালেসের ১৫ তলায় রাখা হয়েছে তৃণমূলের তিন নেতা-মন্ত্রীকে রাখা হয়েছে সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। ফলে, তাঁকেও গ্রেফতার করতে হবে।


সূত্রের খবর,রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। গ্রেফতারি প্রক্রিয়াকে বেআইনি বলে উল্লেখ করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধায়ককে গ্রেফতার করতে হলে, বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেওয়া জরুরি। এক্ষেত্রে তা নেওয়া হয়নি। চার্জশিট পেশে রাজ্যপালের অনুমোদন বেআইনি। অন্যদিকে সিবিআই-য়ের দাবি, আইন মেনেই কাজ হচ্ছে। রাজ্যপালের কাছ থেকেও অনুমতি নেওয়া যেতে পারে এমন আইন আছে বলে দাবি গোয়েন্দাদের।


অন্যদিকে, নারদ-মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না? সেই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের মতে, বিজেপিতে যোগ দেওয়ার ফলেই সিবিআই তাঁদের ছাড় দিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code