জনপ্রিয় ওয়েব ব্রাউজার Internet Explorer বন্ধের ঘোষণা Microsoft এর
একসময়ের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধের ঘোষণা Microsoft এর। তবে এখনই নয়। দীর্ঘ ২৫ বছর ধরে চলে আসতে থাকা ব্রাউজারটি আগামী বছর চিরবিদায় নেবে। ২০২২ সালের ১৫ জুন পর্যন্ত ব্যবহার করা যাবে ব্রাউজারটি এমনটাই জানিয়েছে মাইক্রোসফট।
ধীরগতির জন্য সোশাল মিডিয়ায় কার্যত হাসির খোরাক হচ্ছিল ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ । গুগল ক্রোম, ইউসি ব্রাউজার, ফায়ার ফক্স, ওপেরার মতো দ্রুত ব্রাউজারগুলির সঙ্গে পাল্লা দিতে পারছিলো না এই ব্রাউজার। ফলে হারাতে বসেছে জনপ্রিয়তা। নেট মাধ্যম এখন অন্যান্য ব্রাউজার ব্যবহারে অভ্যস্ত। অবশেষে বিদায়লগ্ন উপস্থিত।
ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হতে চলেছে মাইক্রোসফটের এজ্ ব্রাউজার। এটির ব্যবহার হবে আরও মসৃণ ও দ্রুত এমনটাই জানালেন মাইক্রোসফট এজ প্রোগ্রাম ম্যানেজার সিন লিন্ডারসে। মাইক্রেসফট এজকে বেশি করে সামনে আনতেই ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিল মাইক্রোসফট।
তিনি মনে করছেন এবছরের শেষ থেকেই ধীরে ধীরে অকেজো হতে থাকবে ব্রাউজারটি। অগস্টের মাঝামাঝি থেকে মাইক্রোসফটের অনলাইন পরিষেবা যেমন অফিস ৩৬৫, ওয়ান ড্রাইভ, আউটলুক ইত্যাদিতে আর 'সাপোর্ট' মিলবে না এক্সপ্লোরারের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ