Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউনে বাইরে বেড়োতে চাই ই-পাস। কীভাবে পাবেন জানুন বিস্তারিত

লক ডাউনে বাইরে বেড়োতে চাই ই-পাস। কীভাবে পাবেন জানুন বিস্তারিত





রবিবার থেকে কার্যত লকডাউনে রাজ্য। জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। কোনও জরুরি পরিষেবা দেওয়ার জন্য বাইরে বের হতে হয় তাহলে কী করবেন? এর জন্য কলকাতা পুলিশের তরফে ই পাসের বন্দোবস্ত করা হয়েছে। কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে ই-পাস সার্ভিস ইতিমধ্যে চালু করে দিয়েছে কলকাতা পুলিস। নির্দিষ্ট তথ্য দিয়ে একটি ফরম পূরণ করে নিতে হবে ই-পাস।



ই-পাস পাবেন কি করে?

coronapass.kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন।

নতুন পেজ স্ক্রিনের নীচের দিকে 'I Agree' চেকবক্সে টিক মারুন।

'Individual' বা 'Organization' চেকবক্স টিক দিন।

নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন - সেই সংক্রান্ত তথ্য দিন।

‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স টিক দিন।

নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

তারপর Submit করুন।

ইমেল আইডি বা মেসেজে কিউআর কোড সম্বলিত কোড পাবেন।

পাস ডাউনলোড করে নিন।

চেকিং পয়েন্ট বা পিকেটে সেই পাস দেখান।

শুধুমাত্র যে এলাকা দিয়ে যাবেন এবং যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে, সেই সময়টুকু ছাড় পাবেন।


কলকাতা পুলিশের তরফে সোশ্যাল হ্যান্ডেলে ই-পাস আবেদন করার বিষয়টি একটি ভিডিও-র মাধ্যমে তুলে ধরা হয়েছে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code