করোনা মোকাবিলায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
জলপাইগুড়ি:- করোনা মোকাবিলায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতি।
১)পরিবহনকর্মী এবং হকারদের অগ্রাধিকারের ভিত্তিতে টীকা দেওয়া হবে চলতি সপ্তাহ থেকে।
২)চলতি সপ্তাহেই ১৮-৪৪বছর বয়সীদের জন্য টীকাকরণের কাজ শুরু হয়ে যাবে।
মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসে জলপাইগুড়ি জেলা হাসপাতাল রোগী কল্যান সমিতি।জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ভবন সংলগ্ন থ্যালাসেমিয়া ভবনে বৈঠক হয়।সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মণ, জেলা হাসপাতাল সুপার গয়ারাম নস্কর, জলপাইগুড়ি পুরসভার অন্যতম সদস্য সন্দীপ মাহাতোর পাশাপাশি বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের ওএসডি, পাবলিক হেলথ, সুশান্ত রায়।
প্রায় আড়াইঘন্টা ম্যারাথন বৈঠকে। মূলত করোনা পরিস্থিতির হালহকিকত নিয়ে বৈঠকে আলোচনা হয়। জানা গিয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশমতই বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ